এই পৃথিবীতে তবে কি আমার নাই ওগো কোনো ঠাঁই

গৌরীপ্রসন্ন মজুমদার

Movie: আকাশ আর মাটি (২৪ জুলাই ১৯৫৯) Lyricist: গৌরী প্রসন্ন মজুমদার, সুর : সুবল দাস, কণ্ঠ : মানবেন্দ্র মুখোপাধ্যায়, 1 min read September 17, 2026

এই পৃথিবীতে তবে কি আমার নাই ওগো কোনো ঠাঁই
আলেয়ার কাছে আমি আলো ভেবে ছুটে যাই ॥

ঝড়েরই হাওয়ায় হায়
দীপ মোর নিভে যায়
সমুখের পথে চলিতে এ পায়ে
শুধু যে রক্ত ঝরে–কাঁটারই আঘাত পাই ৷৷

এ কী খেলা তবে খেলিছে নিয়তি
আমারই ভাগ্য লয়ে
মেঘে ভরা মোর আকাশ কভু তো
হাসে না সুনীল হয়ে।

বাঁধি আমি যেথা ঘর
দেখি সে তো বালুচর
এ জীবনে শুধু ক্ষতি আছে জমা
তবে কেন আর মিছে হিসাব মিলাতে চাই ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি গৌরীপ্রসন্ন মজুমদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *