একদিন চলে যাব অন্য পথে

কল্যাণ সেন বরাট

1 min read September 17, 2026

একদিন চলে যাব অন্য পথে

যে পথে গেলে আর কেউ ফেরে না

যেতে হবে

যেতে দাও সময় যখন

. এসে গেছে পৃথিবীর শেষ স্টেশন॥

জীবনের রেলগাড়ি বহু পথ ঘুরে

চলে গেছে দূর থেকে আরও বহু দূরে

ঝড়-জল-বৃষ্টিতে আর রোদ্দুরে

সময় পেরিয়ে গেছে সন্ধ্যা এখন

যেতে হবে

যেতে দাও সময় যখন

. এসে গেছে পৃথিবীর শেষ স্টেশন॥

মানুষের হাটে হাটে শেষ বিকিকিনি

আমি তবু রয়ে গেছি আরও বেশি ঋণী

হিসাবের খাতা খুলে কখনো দেখিনি

শোধ করা গেল না তো কি হবে এখন ?

যেতে দাও সময় যখন

. এসে গেছে পৃথিবীর শেষ স্টেশন॥

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়

সুর – কল্যাণ সেন বরাট

শিল্পী – মৃণাল চক্রবর্তী

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক কল্যাণ সেন বরাট মৃণাল চক্রবর্তী শিবদাস বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *