এ সংসারে কেউ নয় আপনজনা

আবদুল আলীম,

Lyricist: গাজী মাজহারুল আনোয়ার, Composer: সত্য সাহা, 1 min read September 17, 2026

এ সংসারে কেউ নয় আপনজনা
চিনে নে তোর আপনারে ওরে অবুঝ মনা ॥

আসল রূপে নকল যত
হানবে আঘাত অবিরত, ওরে
যেমন কাল ভুজঙ্গ স্বভাবমতো
তোলে বিষের ফণা ॥

মায়ার বাঁধন ছিঁড়ে যদি
ডাকিস তারে নিরবধি, ওরে
মনের আঁধার ঘুচবে রে তোর
দেখবি আলোর কণা
সবার তরে আছে সে একজনা ॥

পালাবদল (২৮ ফেব্রুয়ারি ১৯৬৯)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি আবদুল আলীম, গাজী মাজহারুল আনোয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *