
ওগো পাতকীর কাণ্ডারি
দুরুদ সালাম ভেজি
হয়ে করজোড়ি গো পাতকীর কাণ্ডারি ॥
দয়ার ভাণ্ডার তুমি আমি তো ভিখারি
কাঙাল জেনে কর দয়া
দাও হে চরণতরী গো পাতকীর কাণ্ডারি ॥
একূল সেকূল দুই কূলেতে ভরসা তোমারি
নামেতে কলঙ্ক রবে
ডুবে যদি মরি গো পাতকীর কাণ্ডারি ॥
আশিকের ধন পরশরতন তুমি হৃদয়বিহারী
খুলে দাও মোর আঁখির বন্ধন
একবার তোমায় হেরি গো পাতকীর কাণ্ডারি ॥
পাগল আবদুল করিম বলে এই মিনতি করি
দুই নয়ন ভরিয়া একবার
দেখে যেন মরি গো পাতকীর কাণ্ডারি ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
