ও ননদী বল দেখি তুই

শিবদাস বন্দ্যোপাধ্যায়

1 min read September 17, 2026

ও ননদী

বল্ দেখি তুই

এক্ লা থাকি কি করে

তোর দাদা যে কেমন মানুষ

বে-আক্কেলে দেলম বেহুঁশ

সেই যে গেল, ‘আসছি’ বলে

আর কি ফেরার নাম করে ?

মন আমার ঘর-বার ঘর-বার করে ||

হায়, বলতে আমার পরান ফাটে

. রেতের বেলায় একলা কাটে

ছার-পোকাতে কাটে আমার

. বুঝবে কি তা’ অপরে

মন আমার ছট্ ফট্ ছট্ ফট্ করে ||

এই জনমের শত্রু আমার

. জ্বালায় পোড়ায় হাড় জেরবার

যদি দেখার হ’ত দেখিয়ে দিতাম

. আগুন জ্বলে অন্তরে

মন আমার ধুক্ পুক্ ধুক্ পুক্ করে ||

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়

সুর – অংশুমান রায়

শিল্পী- স্বপ্না চক্রবর্তী

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক শিবদাস বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *