কই গেলা গো সুরেশ্বরী

চাঁন মিয়া

Lyricist: চাঁন মিয়া 1 min read September 17, 2026

কই গেলা গো সুরেশ্বরী এই জগতে এসেছিলা জানুবাবা নামটি ধরি ।।
আমিতো মুছাফির বেশে, ডাকিতেছি রওজায় বসে ।
দেখা দাওগো হেসে হেসে ভব জ্বালা বারন করি ।।
বেহেস্তে না যাইতে চাই, দোযকেরে নাহি ডরাই ।
আমি শুধু তোমাকে চাই দেখিতাম নয়ন ভরি ।।
তোমার নামে মধু ভরা মানুষ হইল খাইল যারা ।
দরওয়াজাতে আছি খাড়া পাইতে চরন তরী ।।
বাউল চান মিয়াঁ বলে, জালাল চান্দের চরন তোলে।
দয়া যদি লাগে দিলে দানকরিয়া যাও ফকিরি ।।
জামাই থুইয়া বউ গেল বিদেশে নবীন বয়সে ।।
দয়া মায়া নাইরে বউয়ের ফিরিয়া না আসে,
জামাই দুঃখে প্রতিবেশী নয়ন জলে ভাসে ।
আতর সুরমা দিয়া জামাই সাজল রঙ্গে রসে,
সাড়া শব্দ নাহি মুখে শিয়র নাই বালিশে ।।
জামাই সঙ্গে যাইতে কত সাজিল দেশে দেশে,
দোতলা এক মন্দিরেতে দিবে নিয়া নির্বাসে ।।
কত যুগ যুগান্তর থাকিবে এই বেশে,
চান মিয়াঁ জায়গা করিয় সুরেশ্বরীর দেশে ।।

লিরিক্স – সাধক চাঁন মিয়া (১৯১৮-১৯৯২), আসল নাম চান্দেজ্জামান আকন্দ চাঁন মিয়া।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান চাঁন মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *