
কমরের কাঁটাগুলি খুলিয়া
দামান রাজা যাইন বাঁশের তলে রে ভ্রমরা।
বাছিয়া বাছিয়া কাটৈন
দামান রাজা বেতুয়া বাঁশের জররে১ আরে
ভ্রমরা।
হাতে দামান্দে ফারৈন বেত
দাঁতে তুলৈন বেতরে ভ্রমরা
এমন পাংখা বানাইলা দামান্দে
পাংখার কিনারে লেখিয়া দিলারে আ’শা-আ’শির২ জোড়ারে আরে ভ্রমরা।
এমন পাংখা বানাইলা দামান্দে
পাংখার কিনারে লেখিয়া দিলারে মুরগা-মুরগির জোড়ারে আরে ভ্রমরা।
সেই না পাংখার জোড়া দেখিয়া কইন্যার বাপে ভাবৈন মনে
মনেরে
এমন সুন্দর কামেলা পাইলে আমার ঝিয়াই দিমু দানেরে
আরে ভ্রমরা।
১. বাঁশের জর = বাঁশের শিখড় বা মূল
২. আ’শা-আ’শি = হাঁসা-হাঁসি, হংস-হংসী
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
