উপরে দিয়া তিরিমিরি কার বাসরে পুশাও সারা রাত

বাংলা গান

1 min read September 17, 2026

উপরে দিয়া তিরিমিরি কার বাসরে পুশাও সারা রাত (২) ।

রাত্রি তো পুশিয়া যায়, ভর নিশি পুশিয়া যায় (২) । ঐ

তোমার বাবাজীর বাড়িতে ঘাটুয়া নাচোয়ায়

নাচিছিল সারা রাত।

রাত্রি তো পুশিয়া যায়, ভর নিশি পুশিয়া যায় (২) । ঐ

তোমার চাচাজীর বাড়িতে বার বাংলায় ভ্রমরায়

নাচিছিল সারা রাত।

রাত্রি তো পুশিয়া যায়, ভর নিশি পুশিয়া যায় (২) । ঐ

আউকা আউকা দয়াল বাবাজী কাইন্দা

আর্দাশ করমু তানের টাইন।

এমন তামেশার কালে না নিলা নাইওর।

রাত্রি তো পুশিয়া যায়, ভর নিশি পুশিয়া যায় (২) । ঐ

তোমার বাবাজীর বাড়িতে তামেশা দেখতে দেখতে

পড়িল মুখের ঘাম।

তোমার দাদাজীর ক্ষমতা নাইদো বালি

পাংখামেরা দিতা নওশার গায়।

রাত্রি তো পুশিয়া যায়, ভর নিশি পুশিয়া যায় (২) । ঐ

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali গ্রামের বিয়ের গীত বিয়ের গীত মুসলিম বিয়ের গীত সিলেটি বিয়ের গীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *