
কি হইল মোর জলের ঘাটে গিয়া—নাগর
বন্ধুয়া
কি হইল মোর গলের ঘাটে গিয়া।
ঘাটে গেলে আঞ্জন মাঞ্জন
ঘরে আইলে কেশের যতন
কেশ আউলাইয়া মন করল উতালা—নাগর
বন্ধুয়া
কি হইল মোর জলের ঘাটে গিয়া।
শাশরী ননদের জ্বালায়
ঘর বানাইলাম কদম তলায়
দখনাইলা বাতাস লাগে গায়—নাগর
বন্ধুয়া
কি হইল মোর জলের ঘাটে গিয়া।
শাশুরী মরিয়া যাউকা
ননদীরে বাঘে খাউকা
ননদীরে খাইছে লংকার বাঘে—নাগর
বন্ধুয়া
কি হইল মোর জলের ঘাটে গিয়া।
বন্ধুর হাতে টিয়ার ছাও
খেওয়া ঘাটে নাই মোর নাও
খেওয়ানীরে খাইছে লংকার বাঘে—নাগর
বন্ধুয়া
কি হইল মোর জলের ঘাটে গিয়া।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
