
কাজরি লাউনি
কাজরি গাহিয়া চলো গোপ-ললনা।
শ্রাবণ-গগনে দোলে মেঘ-দোলনা॥
পরো সবুজ ঘাগরি চোলি নীল ওড়না,
মাখো অধরে মধুর হাসি, চোখে ছলনা॥
কদম-চন্দ্রহার পরে এসো চন্দ্রাবলী,
তমাল-শাখা-বরনা এসো বিশাখা-শ্যামলী।
বাজায় করতাল দূরে তাল-বনা॥
লাবণি-বিগলিতা এসো সকরুণ ললিতা,
যমুনাকূলে এসো ব্রজবধূ কুল-ভীতা,
অলকে মাখিয়া নব জলকণা॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
