ঘোর ঘনঘটা ছাইল গগন

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

কাজরি –হোরি-ঠেকা

ঘোর ঘনঘটা ছাইল গগন।

ভুবন গভীর বিষাদ-মগন॥

বারিধারে কাঁদে চারিধার আজি,

শ্বসিয়া শ্বসিয়া ঝুরিছে পবন॥

নাহি রবি-শশী নাহি গ্রহ-তারা,

নিখিল নয়নে শ্রাবণের ধারা,

বিশ্ব ডুবাল গো শোকের প্লাবন॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *