ডাকলে দয়া করো বলে

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

ডাকলে দয়া করো বলে
সকলের জানা
তাই তো এত ডাকাডাকি
সবাই চায় তোমার করুণা ॥

মকরম তোমার ভক্ত ছিল
ফেরেস্তার মাস্টারি নিল
একটি কথায় গোল বাঁধিল
রেহাই দিলায় না ॥

হুসেনকে কারবালাতে
নিদারুণ পিপাসাতে
এক বিন্দু পানি দিতে
কে করলো মানা ॥

নাম দিয়াছ দয়াল বলে
শিশু মরে মায়ের কোলে
পাষাণে মাথা ভাঙ্গিলে
দয়া করো না ॥

গরিব কাঙাল দুঃখীজনে
দয়া মাগে নিশিদিনে
দুঃখ বাড়ে দিনে-দিনে
মিছে ভাবনা ॥

দয়া যদি না করিবে
দয়াল নাম তোর মুছে যাবে
নইলে পাপী উদ্ধার পাবে
কিসের ভাবনা ॥

কোনো দিন তোমার দয়ায়
পাপী যদি উদ্ধার পায়
আবদুল করিম বলে তোমায়
পুরবে আমার মনোবাসনা ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *