
ঢাকো যতনা নয়ন দুহাতে
বাদল মেঘ ঘুমাতে দেবে না
এমন মোহন শ্রাবন রাতে
ভেজা হাওয়া যে ঘুমাতে দেবে না।
যে মন কখনো বেসেছে ভাল।
এ বরষা কারে করবে উতল
নদীর তটিনী বইবে উজানে
কাজল ধারা ঘুমাতে দেবে না।
বলবে তোমাকে ফাগুনের রাতি
এ কার প্রানে ও আকুল মিনতি
একাকি বিজনে পড়বে যে মনে
গানে ও বানী ঘুমাতে দেবে না।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
