ঢেউ উঠছে সাগরে রে

আবদুল আলীম,

Lyricist: সংগ্রহ, সংগীত : সত্য সাহা, 1 min read September 17, 2026

ঢেউ উঠছে সাগরে রে
কেমনে পাড়ি ধরি রে
দিবানিশি কান্দি রে নদীর কূলে বইয়া ॥

ও মন রে, যারা ছিল চতুর নাইয়া
তারাই গেল বাইয়া রে নদী তারাই গেল বাইয়া
আহা মন রে
আমি অধম রইলাম পড়ে আল্লাহ
আমি অধম রইলাম পড়ে আমার ভাঙা তরি লইয়া ॥

ও মন রে, একেলা ঠেকেছি আমি
বিদেশে আসিয়া রে আমি বিদেশে আসিয়া
আহা মন রে
অনাথেরে কর দয়া আল্লাহ
অনাথেরে কর দয়া তুমি কান্ডারি হইয়া ॥

রূপবান (৫ নভেম্বর ১৯৬৫)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি আবদুল আলীম, সত্য সাহা,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *