ঢেউ দিও না জলে

আরতি ধর,

Lyricist: লোকমান হোসেন ফকির, 1 min read September 17, 2026

ঢেউ দিও না, ঢেউ দিও না, ঢেউ দিও না জলে
ওলো প্রাণ সজনী, আর জলে ঢেউ দিও না।।

এই জলেরই আরশিতে সই দেখি বন্ধুর মুখ
নিদয়া তুই হইস না সখি, ভাঙিস না সে সুখ
ঐ ছবি মোর মন কাইড়াছে চোখ সরানো যায় না ॥

নয়নে হেরিয়া সে রূপ মরিলাম মরমে
মনের কথা কইতে নারি বাধে যে শরমে।

না জানিয়া না শুনিয়া মন সঁপিলাম তায়
বারে বারে ঘাটে আসার ইচ্ছা মনে লয়
বলতে কি সই পারিস কেন মন হইলো দিওয়ানা ॥

মলুয়া (১৯ ডিসেম্বর ১৯৬৯)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি আরতি ধর, লোকমান হোসেন ফকির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *