দয়াল তুমি রাহমান রাহিম

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

দয়াল তুমি রাহমান রাহিম
দয়া করো ক্ষমা করো
তুমি আহকামুল হাকিম ॥

পড়িয়া এই ভবের ধাঁধায়
জীবন আমার বিফলে যায়
তুমি বিনা আমি অসহায়
এই ভবে হলেম এতিম ॥

তালাচাবি তোমার কাছে
আমার বলতে কী ধন আছে
তোমার খাইয়া জীবন বাঁচে
আমি যে চির খাদিম ॥

রাখো চরণ ছায়াতলে
দিও না দূরে ঠেলে
তুমি দয়াল আপন হলে
আর কিছু চায় না করিম ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *