
দয়াল বলে ডাকে তোমায় কাঙালে
মুক্ত করে দাও গো দয়াল
বন্দি আছি মায়াজালে ॥
তুমি যে হও জগৎস্বামী
তুমি সবার অন্তর্যামী
এই আবেদন করি আমি
পাই যেন অন্তিমকালে ॥
যখন যে বিপদে পড়ে
তার ভাষায় সে স্মরণ করে
প্রাণ খুলে যে বলতে পারে
নিজের ভাষায় বলিলে ॥
বিফলে জীবন চলে যায়
উদ্ধারিয়া লও গো আমায়
বাংলাভাষাতে তোমায়
বলে করিম বাঙালে ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
