দুলে চরাচর হিন্দোল-দোলে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

হিন্দোল – গীতাঙ্গী

দুলে চরাচর হিন্দোল-দোলে।

বিশ্বরমা দোলে বিশ্বপতি কোলে॥

গগনে রবি শশী গ্রহ তারা দুলে,

তড়িত-দোলনাতে মেঘ ঝুলন ঝুলে।

বরিষা শতনরি

দুলিছে মরি মরি,

দুলে বাদল-পরি

কেতকী-বেণি খোলে॥

নদী-মেখলা দোলে, দোলে নটিনী ধরা,

দুলে আলোক নভ-চন্দ্রতাপ ভরা।

করিয়া জড়াজড়ি দোলে দিবস নিশা,

দোলে বিরহবারি, দোলে মিলনতৃষা।

উমারে লয়ে বুকে

শিব দুলিছে সুখে,

দোলে অপরূপ

রূপলহর তোলে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *