দেশ এবং মানুষের যদি চাও উন্নতি

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

দেশ এবং মানুষের যদি চাও উন্নতি
গ্রামে গ্রামে গড়ো সমবায় সমিতি ॥

বিভেদ ভুলে যাও একে অন্যের হয়ে সাথি
এক হয়ে দাঁড়াও দেশের সম্পদ বাড়াও
সমবেত কণ্ঠেতে গাও সমবায় গীতি ॥

মৌমাছির দলে মৌচক্র তৈয়ার করে
অতি কৌশলে তারা এক যোগে মিলে
মধুর সন্ধান ফুলে ফুলে করে দিবারাতি ॥

একতার কী বল জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে যখন
আসে নতুন জল তখন পিপীলিকার দল
একযোগে ভাসে সকল নিয়ে প্রেমপ্রীতি ॥

ওরে দিনমজুরের দল মিলে মিশে চেষ্টা কর
হইবে মঙ্গল তোদের একতাই সম্বল
গ্রহণ কর হয়ে সরল সমবায় পদ্ধতি ॥

আবদুল করিম কয় কোন পথে ভবিষ্যৎ উজ্জ্বল
খুঁজে নিতে হয় নইলে যায় না কালের ভয়
অজ্ঞানতার অন্ধকারে জ্বালাও জ্ঞানের বাতি ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *