নগ্নতার এই প্রদর্শনী হয়েছে আজ ফ্যাশন জানি

গাজী মাজহারুল আনোয়ার

Movie: গোপন কথা Lyricist: গাজী মাজহারুল আনোয়ার Composer: আজাদ রহমান 1 min read September 17, 2026

নগ্নতার এই প্রদর্শনী
হয়েছে আজ ফ্যাশন জানি
আমাদের নব সমাজের সভ্যতার গর্ব ।।

জানিনা এ কেমন সময় এলো
লজ্জা কোথায় পালিয়ে গেল
ভালো মন্দের নেই তো বিচার
বাড়ছে শুধু তাই অনাচার
লজ্জাবতীর মরণ দ্যাখো
মমতাময়ীর ধরন দ্যাখো
দেখে যাও নব সমাজের আর এক পর্ব ।।

নিজের ভালো বিসর্জন দিয়ে
অন্যের মন্দ জীবনে নিয়ে
করছি বড়াই আভিজাত্যের
কাঁদছে বাংলা তাই আমাদের
রঙিন চশমা খুলে রাখো
আসল নকল চিনতে শেখো
করো না এই মাটির সম্মান খর্ব ।।

*

গান – নগ্নতার এই প্রদর্শনী হয়েছে আজ ফ্যাশন জানি
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি গাজী মাজহারুল আনোয়ার সাবিনা ইয়াসমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *