নবদ্বীপ হেন গ্রাম ত্রীভূবনে নাঞি

বৃন্দাবন দাস

1 min read September 17, 2026

নবদ্বীপ

গৌরচন্দ্রের উদয়ের আগে

(শ্রী চৈতন্য ভাগবত)

নবদ্বীপ হেন গ্রাম ত্রীভূবনে নাঞি |

যহি অবতীর্ণ হৈলা চৈতন্য গোসাঞি ||

অবতরিবেন প্রভু জানিয়া বিধাতা |

সকল সম্পূর্ণ করি থুইলেন তথা ||

নবদ্বীপের সম্পত্তি কে বর্ণিবারে পারে |

একো গঙ্গাঘাটে লক্ষ লোক স্নান করে ||

নানা দেশ হৈতে লোক নবদ্বীপে যায় |

নবদ্বীপে পঢ়িলে সে বিদ্যারস পায় ||

রমা-দৃষ্টিপাতে সর্বলোক সুখে বসে |

ব্যর্থ কাল যায় মাত্র ব্যবহার রসে ||

কৃষ্ণনাম ভক্তিশূণ্য সকল সংসার |

প্রথম কলিতে হৈল ভবিষ্য-আচার ||

”ধর্ম-কর্ম” লোক সভে এইমাক্ত্র জানে |

মঙ্গলচণ্ডীর গীতে করে জাগরণে ||

দম্ভকরি বিষহরি পূজে কোন জনে |

পুত্তুলি করয়ে কেহ দিয়া বহু ধনে ||*

ধন নষ্ট করে কন্যার বিভায়ে |

এই সব রত আর কিছু না জানয়ে ||

যেবা ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র সব |

তাহারাও না জানয়ে গ্রন্থ-অনুভব ||

শাস্ত্র পড়াইয়া সভে এই কর্ম করে |

শ্রোতার সহিতে যম-পাশে বন্দী মরে ||

না বাখানে যুগধর্ম কৃষ্ণের কীর্তন |

দোষ বহি গুণ কারো না করে কথন ||

যেবা সব বিরক্ত-তপস্বী অভিমানী |

তা’সভার মুখেও নাহিক হরিধ্বনি ||

অতি বড় সুকৃতী সে স্নানের সময় |

”গোবিন্দ পুণ্ডরীকাক্ষ” নাম উচ্চারয়ে ||

গীতা-ভাগবতে যে যে জনে বা পঢ়ায়ে |

ভক্তির ব্যাখ্যান নাহি তাহার জিহ্বায়ে ||

এইমত বিষ্ণুমায়া-মোহিত সংসার |

দেখি ভক্ত সব দুঃখ ভাবেন অপার ||

কেমতে এসব জীব পাইবে উদ্ধার |

বিষয়-সুখেতে সব মজিল সংসার ||

বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম |

নিরবধি বিদ্যকূল করেন ব্যাখ্যান ||

স্বকার্য করেন সব ভাগবতগণ |

কৃষ্ণপূজা গঙ্গাস্নান কৃষ্ণের কথন ||

সভে মেলি জগতেরে করে আশীর্বাদ |

শীঘ্র রুদ্রচন্দ্র করো সভারে প্রসাদ ||

________________________________________

* বাশুলী পূজয়ে কেহো নানা-উপচারে |

মদ্য মাংসা দিয়া কেহ যক্ষ পূজা করে ||

নিরবধি নৃত্য-গীত-বাদ্য-কোলাহল |

না শুনে কৃষ্ণের নাম পরম মঙ্গল ||

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন বৃন্দাবন দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *