নাচিছে নটনাথ শংকর মহাকাল

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

মাঢ় মিশ্র কাওয়ালি

নাচিছে নটনাথ, শংকর মহাকাল।

লুটাইয়া পড়ে দিবারাত্রির বাঘছাল,

আলো-ছায়ার বাঘ-ছাল॥

ফেনাইয়া ওঠে নীলকণ্ঠের হলাহল,

ছিঁড়ে পড়ে দামিনী অগ্নি-নাগিনি দল,

দোলে ঈশান-মেঘে ধূর্জটি-জটাজাল॥

বিষম ছন্দে বোলে ডমরু নৃত্যবেগে,

ললাট-বহ্নি দোলে প্রলয়ানন্দে জেগে।

চরণ-আঘাত লেগে জাগে শ্মশানে কঙ্কাল॥

সে নৃত্য-ভঙ্গে গঙ্গা-তরঙ্গে

সংগীত দুলে ওঠে অপরূপ রঙ্গে,

নৃত্য-উছল জলে বাজে জলদ তাল॥

নৃত্যের ঘোরে ধ্যান-নিমীলিত ত্রিনয়ন

প্রলয়ের মাঝে হেরে নব সৃজন-স্বপন,

জ্যোৎস্না-আশিস ঝরে উছলিয়া শশী-থাল॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *