বুঝি না মন যে দোলে বাঁশির সুরে

আজিজুর রহমান

Movie: হারানো দিন (৪ আগস্ট ১৯৬১) Lyricist: আজিজুর রহমান, সুর : রবীন ঘোষ, কণ্ঠ : ফেরদৌসী রহমান, 1 min read September 17, 2026

বুঝি না মন যে দোলে বাঁশির সুরে
আমি যে পারি না গো রহিতে ॥

মন যে আমার হারিয়ে ফেলেছি
আমি যে ভালো তোমারে বেসেছি
সুরে সুরে তুমি মোরে
বারে বারে আর ওগো ডেকো না
না, ডেকো না ॥

তুমি যে আমার জীবনে এসেছ
হৃদয়ে আমার প্রদীপ জ্বেলেছ
কথা দাও প্রিয়তম
দূরে সরে আর ওগো রেখো না
না, রেখো না ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি আজিজুর রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *