ভোর হ’ল বিভাবরী গগনে গগনে আলোক লগনে

অজয় চক্রবর্ত্তী

Lyricist: পুলক বন্দ্যোপাধ্যায় Composer: মৃণাল বন্দ্যোপাধ্যায় 1 min read September 17, 2026

ভোর হ’ল বিভাবরী,
গগনে গগনে আলোক লগনে
জাগে কত শোভা মরি মরি ।।

অরুণ আভাতে ভরি আঁখি
কুঞ্জে গাহিয়া ওঠে পাখি,
বেলা বয়ে গেল মেলো আঁখি মেলো
অলস শয়ন পরিহরি ।।

ভাবিনি এমন ঊষা পাবো
যা আছে সকলি দিয়ে যাবো,
সোনা মাখা দিনে এসো পথ চিনে
এ আলো দু’হাতে নাও ভরি ।।

***

গান – ভোর হ’ল বিভাবরী গগনে গগনে আলোক লগনে
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali অজয় চক্রবর্ত্তী পুলক বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *