মাটির কেরাগুলি সুবাজ বাজে

বাংলা গান

1 min read September 17, 2026

মাটির কেরাগুলি সুবাজ বাজে গো

শুনিতে ঝন ঝন করে।

আ’রি-প’রি বেটিন্তে ডাইক্যা জিজ্ঞাস করইন গো

তুমরা বাড়ি কিসের বাজ বাজে?

আইজ বারো বছরে খেলার ছাবালের বিয়া গো

তাইনের মাইজীর মনের সাধ পুরে।

মাটির কেরাগুলি সুবাজ বাজে গো

শুনিতে ঝন ঝন করে।

আ’রি-প’রি বেটিন্তে ডাইক্যা জিজ্ঞাস করইন গো

তুমরা বাড়ি কিসের বাজ বাজে?

আইজ বারো বছরে খেলার পুত্রুর বিয়া গো

তাইনের বাবাজীর মনের সাধ পুরে।

মাটির কেরাগুলি সুবাজ বাজে গো

শুনিতে ঝন ঝন করে।

আ’রি-প’রি বেটিন্তে ডাইক্যা জিজ্ঞাস করইন গো

তুমরা বাড়ি কিসের বাজ বাজে?

আইজ বারো বছরে খেলার ভাইধনের বিয়া গো

তাইনের ভাই-ভইনের মনের সাধ পুরে।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali গ্রামের বিয়ের গীত বিয়ের গীত মুসলিম বিয়ের গীত সিলেটি বিয়ের গীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *