যাও হে রাই-কুঞ্জে, আর এসো না

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

যাও হে রাই-কুঞ্জে, আর এসো না।

এলে ভাল হবে না।

গাছ কেটে জল ঢালো পাতায়

এ চাতুরী শিখলে কোথায়

উচিত ফল পাইবে হেথায়

তা নইলে টের পাবে না।

করতে চাও শ্যাম নাগরালি

যাও যেথা সেই চন্দ্রাবলী

এ পথে পড়েছে কালি

এ কালি আর যাবে না৷

কেনে বঁধু জানা গেল

উপর কালো ভিতর কালো

লালন বলে, উভয় ভালো

করি উভয় বন্দনা।।

————

লালন-গীতিকা, পৃ. ২৫৪

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *