যারে দেখলে পাগল হয় মন তারে কেমনে পাশবির

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

যারে দেখলে পাগল হয় মন তারে কেমনে পাশবির
বল বল গো সই উপায় কি করি।।ধু।।
আঙ্খির উপরে নিন্দের বাসা তার উপরে ঢেউ
রাধার সনে কানুর পিরিত আর জানে না কেউ
বিরখের উপর লতাপাতা তার উপরে ফুল
তার উপরে চমকে অভমর মজাইয়া জাত কুল।
কালিয়া রসের বন্ধু দেখতে লাগে ভালা
কোন্‌ সইয়ে আটকাই রাখি আমারে দেয় জ্বালা।
বনের মাকে আগুন জ্বলে সয়ালের লোক দেখে।
মনের মাকে আগুন জ্বলে তারে নাই সে দেখে।
চক্ষে না দেখে কেউ কইলে না বুঝে
নিরপরাধ রাধার মাঝে কলঙ্কিনী পায় খুঁজে।
নিজের বেদন সবাই বুঝে পরের বেদন না।
গকুলে সুহৃদ পাই না যার ঠাই করি ;’আ’।
‘আ’ করি না আউয়ার ভরে কি অনে কি কইবো
একেতে অমাত্র পরিচারি কলঙ্ক রটাইবো
ভাবিয়া রাধারমণ বলে আমার উপায় নাই
বন্ধের লাগি বাউল আইয়া গকুলে বেড়াই।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *