শ্রীদাম সুদাম দাম শুন ওরে বলরাম

বলরাম দাস

1 min read September 17, 2026

শ্রীদাম সুদাম দাম শুন ওরে বলরাম

মিনতি করিয়ে তো-সভারে |

বন কত অতিদূর নব তৃণ কুশাঙ্কুর

গোপাল লৈয়া না যাহ দূরে ||

সখাগণ আগে পাছে গোপাল করিয়া মাঝে

ধীরে ধীরে করিহ গমন |

ব তৃণাঙ্কুর আগে রাঙ্গা পায়ে জনি লাগে

প্রবোধ না মানে মোর মন ||

নিকটে গোধন রাখ্য মা বলা শিঙ্গায় ডাক্য

ঘরে থাকি শুনি যেন রব |

বিহি কৈল গোপজাতি গোধন-পালন বৃত্তি

তেঞি বনে পাঠাই যাদব ||

বলরামদাসের বাণী শুন ওগো নন্দ-রাণী

মনে কিছু না ভাবিহ ভয় |

চরণের বাধা লইয়া দিব মোরা যোগাইয়া

তোমার আগে কহিল নিশ্চয় ||

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন বলরাম দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *