সোনা বন্ধুরে অপরাধী হইলেও আমি তোর

বারী সিদ্দিকী

Lyricist: মিরাজ আলী (১৮৯৭-১৯৯৭) 1 min read September 17, 2026

সোনা বন্ধুরে অপরাধী হইলেও আমি তোর
আমি তোর পিরিতের মরা
দেখলে না এক নজর।

(অসম্পূর্ণ)

**পাঠান্তর / অনির্ভরযোগ্য সোর্স থেকে নেয়া**

আমি তোর পীরিতের মরা
আমি তোর পীরিতের মরা বন্ধু
চাইয়া দেখনা এক নজর বন্ধুরে
অপরাধী হলেও আমি তোর
তোররে বন্ধু
অপরাধী হলেও আমি তোর

আমায় যদি দাও তাড়াইয়া
এমন জায়গা নাইরে গিয়া
এ অভাগার জুড়াইতাম অন্তর
তুমি যদি ভিন্নবাসো
আমি তোরে কইনা পর

কত দুঃখ আমার বুকে
দেখতে আসে পাড়ার লোকে
তোর কি নাই কলঙ্কেরই ডর
আমি যদি যাই মরিয়া
কে করবে তোরে আদর

——————-

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান বারী সিদ্দিকী মিরাজ আলী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *