স্নিগ্ধ-শ্যাম-বেণি-বর্ণা এসো মালবিকা

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

মিয়া কি মল্লার তেতালা

স্নিগ্ধ-শ্যাম-বেণি-বর্ণা এসো মালবিকা!

অর্জুন-মঞ্জরী-কর্ণে গলে নীপ-মালিকা, –

মালবিকা॥

ক্ষীণা তন্বী জলভার-নমিতা,

শ্যাম জম্বুবনে এসো অমিতা!

আনো কুন্দ-মালতী-জুঁই ভরি থালিকা

মালবিকা॥

ঘন-নীল বাসে অঙ্গ ঘিরে

এসো অঞ্জনা-রেবা নদীর তীরে!

পরি হংসমিথুন-আঁকা শাড়ি ঝিলিমিল

এসো ডাগর চোখে মাখি সাগরের নীল।

ডাকে বিদ্যুৎ-ইঙ্গিতে দিগ্‌বালিকা –

মালবিকা॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *