
হরিণ হরিণ নয়ন কেন ছলছল
অভিমানী বলো ওগো কী হলো ॥
সজনী, বলো না দুটি কথা
সহে না প্রাণে এ নীরবতা
আঁধারে হারাল কেন হাসি
বাজে না কেন যে মনবাঁশি
আমি যে তোমারই— সে কি জানো না
হৃদয়ে কীসেরই আগুন জ্বলজ্বল ॥
যা কিছু শুনেছ চুপিসারে
সে কি গো জীবনে হতে পারে
যে মালা দিয়েছি তব গলে
ফিরিয়ে দিও না কোনো ছলে
তুমি যে আমারই— সে কি মানো না
আনো গো খুশির হাসি টলমল ॥
ময়নামতি (১৬ মে ১৯৬৯)
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
