হারা জিনিস ফিরে পাবে একযোগে সব চল রে চল

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

হারা জিনিস ফিরে পাবে
একযোগে সব চল রে চল
চল রে কৃষাণ চলবে মজুর
চল রে সর্বহারার দল ॥

সোনার বাংলা শস্যশ্যামলা
তোমরাই ফলাও সোনার ফসল
আজ কেন রে উপবাসে
ঝরে তোদের চোখের জল ॥

তোরা যে মায়ের খাঁটি সন্তান
তোদেরই সব শক্তিবল
হাড়খুটা পরিশ্রম করো
সহ্য করে রোদ-বাদল ॥

বাঁচতে হলে সবাই মিলে
মনকে করে নেও সরল
এক হলে আর নাই ভাবনা
বলে রে করিম পাগল ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *