হে অশান্তি মোর এসো এসো

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

হে অশান্তি মোর এসো এসো!

(তব) প্রবল প্রেমের লাগি ভবন হতে, বৈরাগিনী বেশে

এসেছি বাহির পথে।

কুণ্ঠা ভুলায়ে দাও, খোলো গুন্ঠন,

দস্যু-সম মোরে করো লুন্ঠন,

তৃণ-সম মোরে ভাসাইয়া লয়ে যাও

কূল-ভাঙা বিপুল বন্যা-স্রোতে॥

নদী যেমন করে টানে পারাবার,

তেমনি মরণ-টানে আমারে টানো, হে বন্ধু আমার!

প্রলয়-মেঘের বুকে বিজলি-সম

তোমারে জড়ায়ে রব হে প্রিয়তম!

হবে শুভদৃষ্টি তোমায় আমায়

মরণ-হানা অশনির-আলোতে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *