অন্তিম কালের কালে ও কি হয় না জানি

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

অন্তিম কালের কালে ও কি হয় না জানি ।

কি মায়া ঘোরে কাটালাম হারে দিনমণি।।

এনেছিলাম, বসে খেলাম,

উপার্জন কই করিলাম,

বিকশের বেলা

খাটবে না ভেলা

এলো বানি।।

জেনে শুনে সোনা ফেলে

মন মজালাম রাঙ্‌ পিতলে,

এ লাজের কথা

বলিব কোথা

আর এখনি।।

ঠকে গেলাম কাজে কাজে,

ঘিরিল তনু পঞ্চাশে

লালন বলে মন

কি হবে এখন

বল্‌ রে শুনি।।

———————————–

লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ ১৯৫

রবীন্দ্র-সদনে রক্ষিত খাতার অশুদ্ধ বানানে লিখিত গানগুলো সনত্কুমার মিত্র উক্ত গ্রন্থে সম্পাদনা করে প্রকাশ করেছেন। কোন কোন ক্ষেত্রে বানান এতই অশুদ্ধ যে, তার পাঠোদ্ধার করা দুরূহ কাজ।

গানটির চরণ-বিন্যাসে অভিনবত্ব আছে। ছোট-বড় চরণ ও অন্ত্যমিল দিয়ে নাচের ভঙ্গিও ছন্দ আনা হয়েছে। ‘ঘিরিল তনু পঞ্চাশে’ পঙক্তি থেকে অনুমিত হয়, লালনের বয়স যখন পঞ্চাশ বছর, তখন গানটি রচিত হয়। এটি প্রৌঢ়ত্বে প্রবেশের বয়স। “অন্তিম কালের কালে ও কি হয় না জানি ।” সূচনা-পঙক্তিতেও একই ইঙ্গিত আছে। এ সময় লালনের চেতনায় ও মনের পরিপক্কতা এসেছে। – ওয়াকিল আহমদঃ লালন গীতি সমগ্র, পৃ. ৪২।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *