অমর ভেবে সার

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

অমর ভেবে সার

দিন গেল আমার

সার বস্তু ধন এবার হলাম রে হারা।।

হাওয়া বন্ধ হলে

সব যাবে বিফলে

দেখে শুনে লালস গেল না মারা।।

গুরু যারে সদয় হয় এ সংসারে

লোভে সঙ্গ দিয়ে সেই যাবে সেরে।

অঘাটায় আজ মরণ আমারে

জানলাম না রে গুরুর করণ কি ধারা।।

মহতে কয় পূর্বে থাকলে সুকৃতি

দেখতে শুনতে গুরুর পদে হয় রতি।

সে পূণ্য মোর থাকিত যদি

তবে কি রে হইতাম এমন পাসরা।।

সময়ে ছাড়িয়ে জানিলাম এখন

গুরুর কৃপা নইলে বৃথা সে জীবন।

বিনয় করে কয় অধীন লালন,

মন রে আর কি আমি এবার পাব কিনারা।।

লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১২২

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *