আঁকা বাঁকা পথে যদি মন হয়ে যায় নদী

আরতি মুখোপাধ্যায়

Movie: বিলম্বিত লয় Lyricist: পুলক বন্দ্যোপাধ্যায় Composer: নচিকেতা ঘোষ 1 min read September 17, 2026

আঁকা বাঁকা পথে যদি মন হয়ে যায় নদী
তীর ছুঁয়ে বসে থাকি না–
আমাকে ধরে রাখি না ।
খোলা আকাশের নীচে ছুটে চলি সারা বেলা
ছায়া দিয়ে পথ ঢাকি না ।।

ওই যে যাযাবর পাখি ডানা মেলে
পালকে কিছু লিখে দিয়ে গেল ফেলে–
ওখানে ভেসে গেছি উজানে মিশে গেছি–
কাউকে পিছু ডাকি না ।।

এই যে দূর থেকে আরও দূরে ভেসে
নিজেকে নিয়ে চলি নামহারা দেশে ;
পাথেয় হলো শুধু পথেরই ভালোবাসা —
কাউকে পিছু ডাকি না ।।

***

গান – আঁকা বাঁকা পথে যদি
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি আরতি মুখোপাধ্যায় পুলক বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *