
আবার দুজনে দেখা যমুনার কিনারে |
না, না, বৃন্দাবন নয়, নয় ওই ব্রজপুরে,
তার চেয়ে কিছু দূরে কুতুবের মিনারে ।।
আহা, যাই যাই করে শীত যায় নি,
কোকিলরা সবে গলা সেধেছে–
তখনো কোথাও গান গায় নি |
বাগান সাজানো আছে গোলাপের বাহারে ।।
কুতুবের মিনারে ।
পাথরের সিঁড়িগুলো পায়ে পায়ে পেরিয়ে
গোল বারান্দা আসতেই
যাকে আমি খুঁজতাম মনে হলো এই সেই–
দেখি শহরটা পড়ে আছে নীচুতে,
সবার উপরে আছি আমরা–
হারাইনি কোনোদিন কিছুতে ।
আলোর কবিতা তুমি জ্বেলে দিলে আঁধারে ।।
কুতুবের মিনারে ।।
***
গান – আবার দুজনে দেখা যমুনার কিনারে
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
