
দরদী গো–
কী চেয়েছি আর কী যে পেলাম
সাধের প্রদীপ জ্বালাতে গিয়ে
নিজেই আমি পুড়ে গেলাম ।।
সুখ নামে শুকপাখীটায় ধরতে গিয়ে
কিনেছি সোনার খাঁচা
যা কিছু সব বিকিয়ে ।
সোনার শিকল কেটে দিয়ে হায়
সে-পাখী আমার যায় উড়ে যায়
ভাবিনি সেই সে-আশার এই পরিণাম ।।
ভুল কী সে না-জেনে যাই মাশুল দিয়ে
হিসাবের শূন্য আমার
মেলেনি সব হারিয়ে ।
ললাট-লিখন লিখে বিধাতা
নাম কিনেছেন ভাগ্যদাতা
রাখি সেই দাতার পায়ে হাজার প্রণাম ।।
***
গান – দরদী গো
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
