আঁধারে আলো হয়ে তুমি যে কাছে এলে

বশীর আহমদ, শাহনাজ রহমতউল্লাহ;

Lyricist: মাসুদ করিম, Composer: বশীর আহমদ, 1 min read September 17, 2026

আঁধারে আলো হয়ে তুমি যে কাছে এলে
অনুরাগে মায়া দিলে দুটি নয়নে
ফাগুনে অলি হয়ে তুমি যে পাশে এলে
ভালোবেসে কাছে নিলে মধু কূজনে ॥

আমি যেন নদী সাগরে মিশেছি এসে
যাব যুগে যুগে তোমারে ভালো যে বেসে
আমি ধন্য হয়েছি পেয়েছি তোমারে জীবনে।।

ওগো মধুমিতা, আমারই হয়ে গো থেকো
চিরসাথি করে বুকেতে জড়িয়ে রেখো
তুমি শুধু আমারই জীবনে মরণে স্বপনে ॥

মধুমিলন (৩১ জুলাই ১৯৭০)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি বশীর আহমদ, শাহনাজ রহমতউল্লাহ; মাসুদ করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *