স্বপনের মতো লাগে এত আলো এত হাসি

বশীর আহমদ,

Lyricist: শহীদুল ইসলাম, Composer: বশীর আহমদ, 1 min read September 17, 2026

স্বপনের মতো লাগে এত আলো এত হাসি
চিনে নিতে পারিনি তো ছিলে তুমি কাছাকাছি।।

দুটি চোখে অত মায়া দেখিনি তো আমি আগে
লাজে ভীরু সুদূরিকা দোলা দিল অনুরাগে
আহা যেন দ্বারে এসে ধরা দিল রাঙা শশী।।

জীবনপথে কেন যে ভেবেছিনু এত আমি
কোনো দিনও বুঝিনি তো সাথি হয়ে আছ তুমি
কেন ভুলে ভুলে মিশে জেনেছিনু একা আছি ॥

মধুমিলন (৩১ জুলাই ১৯৭০)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি বশীর আহমদ, শহীদুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *