আপন কাজে অচল হলে

অতুলপ্রসাদ সেন

1 min read September 17, 2026

আপন কাজে অচল হলে

চলবে না রে চলবে না।

অলস স্তুতিগানে তাঁর আসন

টলবে না রে টলবে না।।

হল যদি তোর না হয় সচল,

বিফল হবে জলদ-জল;

উষর ভুমে সোনার ফসল

ফলবে না রে ফলবে না।।

সবাই আগে যায় রে চ’লে;

ব’সে আছিস তুই কী বলে ?

এখন নোঙর বেঁধে স্রোতের জলে

তরী তোর চলবে না রে চলবে না।

তীরের বাঁধন দে রে খুলি,

ভেসে যা তুই পালটি তুলি;

দিক যদি তুই না যাস ভুলি

বিধি তোরে ছলবে না রে ছলবে না।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি অতুলপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *