আবার তুই বাঁধবি বাসা কোন সাহসে

অতুলপ্রসাদ সেন

1 min read September 17, 2026

আবার তুই বাঁধবি বাসা কোন সাহসে?

আশা কি আছে বাকি হৃদয়-কোষে।

কতবার গডলি রে ঘর,

কতবার এল রে ঝড়,

কতবার ঘরের বাঁধন পড়ল খ’সে

বাহিরের মুক্ত মাঠে

যেন তোর জীবন কাটে।

কেন তুই ক্ষুদ্রে বাটে থাকবি ব’সে,

সবারে কর রে আপন,

হ রে তুই সবার আপন;

ভুলে যা দুখের দাহন

ডুব দিয়ে গান-সুধার রসে।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি অতুলপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *