আমায় ছুঁয়ো না রে শমন আমার জাত গিয়েছে

রামপ্রসাদ সেন

Lyricist: রামপ্রসাদ সেন 1 min read September 17, 2026

টুরী-জায়েনপুরী – একতালা।

আমায় ছোঁও না রে শমন আমার জাত গিয়েছে।
যে দিন কৃপাময়ী আমায় কৃপা করেছে॥
শোন রে শমন বলি আমার জাত কিসে গিয়াছে।
(ওরে শমন রে)
আমি ছিলেম গৃহবাসী, ফেলে সর্বনাশী,
আমায় সন্ন্যাসী করেছে॥
মন রসনা এই দুজনা, কালীর নামে দল বেঁধেছে।
(ওরে শমন রে)
ইহা ক’রে শ্রবণ, রিপু ছয় জন, ডিঙা ছাড়িয়াছে॥

টুরী-জায়েনপুরী – একতালা

আমায় ছুঁয়োনা রে শমন আমার জাত গিয়েছে।
যে দিন কৃপাময়ী আমায় কৃপা করেছে॥
শোনরে শমন বলি আমার জাত কিসে গিয়েছে।
আমি ছিলেম গৃহবাসী, কেলে সর্বনাশী,
আমায় সন্ন্যাসী করেছে॥
মন-রসনা এই দুজনা, কালীর নামে দল বেঁধেছে।
ইহা ক’রে শ্রবণ, রিপু ছয়জন, ডিঙা ছেড়ে চলে গেছে॥
যে জোরে একঘরে আমি, সে জোর আমার বজায় আছে।
প্রসাদ বলে বেজাত ম’লে যম যেন আসে না কাছে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি রামপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *