
আমার অবশ কৈল প্ৰাণ গো শুনিয়া বংশীধ্বনি।।ধু।।
আমি জল সিচিয়া জলে গেলাম গো না শুইনে শাশুড়ীর বাণী
আমার বাদী হইল কালননদী।।চি।।
কে কে যাবে জল আনিতে তোরা আয় গো সজনী
এগো বিনাসুতে গেতে মালা গো আমি সাজাইব হৃদয়মণি
আমার অবলার পরানী।।১।।
অঙ্গ আমার বারবার দংশিয়াছে ফণী
জাতিকুলমান সবই গেল গো সবে বলে অপমানি
কুলনাশা বাঁশির ধ্বনি।।১।।
অঙ্গ আমার বারবার দংশিয়াছে ফণী
জাতিকুলমান সবই গেল গো সবে বলে অপমানি
কুলনাশা বাঁশির ধ্বনি।।২।।
ভাইবে রাধারমণ বলে শুন গো সজনী
তরা আমায় নিয়ে ব্রজ চল হেরকরাঙা চরণখানি
কৃষ্ণপ্রেমের কাঙালিনী।।৩।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
