হরি সংকীর্তনে নাচে গৌর নিতাই

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

হরি সংকীর্তনে নাচে গৌর নিতাই।।ধু।।
কি অমৃত নাম আনিয়াছে রে আরো অমাধাই,
নামে যেন মিঠা পাই।। চি।।
হরেকৃষ্ণ হরেরাম আরো অ মাধাই
এমন সাধুর নাম আর শুনি নাই।।১।।
ঘোর কলির জীব তারাইতে অবতীর্ণ দুটি ভাই
মাইর খাইয়ে প্ৰেম যাচে রে আরো অ মাধাই
এমন দয়াল ভাবে নাই।। ২।।
বহুজন্মের অপরাধী আমরা দুই জগাই মাধাই
শ্ৰী রাধারমণ বলে রে আরে অ
গৌরানাম বিনে আর উপায় নাই।।৩।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *