আমার সে গান হারিয়ে গেছে দূর অজানার বনে

তালাত মাহমুদ, অভিনয় : রহমান, চিত্রপরিচালক : এহতেশাম

Movie: রাজধানীর বুকে (২ সেপ্টেম্বর ১৯৬০) Lyricist: সাঈদ সিদ্দিকী, সুর : রবীন ঘোষ, ফেরদৌসী রহমান, 1 min read September 17, 2026

আমার সে গান হারিয়ে গেছে দূর অজানার বনে
তুমি নতুন করে বাঁধবে বীণা নতুন আলাপনে ॥

আমার বীণা তোমার প্রাণে
বাজত যেথায় যেই বিজনে
নতুন পথিক আসবে সেথায় নতুন আবাহনে ॥

আমায় তুমি ভুলবে জানি ভুলবে আমার কথা
আমার হয়ে অভিমানে কাঁদবে বনলতা।

স্বপনভরা ঘুমের ঘোরে
খুঁজবে কি গো তুমি মোরে?
ঝরবে নাকি নয়ন তব গোপন বেদনাতে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি তালাত মাহমুদ, অভিনয় : রহমান, চিত্রপরিচালক : এহতেশাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *