
এই সুন্দর পৃথিবীতে
আমি এসেছিনু কিছু নিতে ॥
সবকিছু আজ মনে হয় কল্পনা
জলের রেখায় এঁকে যাওয়া আলপনা
ফাগুন ফুরায় শ্রাবণ ঝরার গীতে ॥
বুঝি না কেন যে এখনো স্বপ্ন আঁকি
এই আলো-হাসি কেন মনে হয় ফাঁকি।
দিন গুনে যাই দেখি কতটুকু পাব
আজ ভাবি বুঝি সবই তাই হারাব
হয়তো আমায় আরও কিছু হবে দিতে ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
