আমি ওই খেদে খেদ করি

রামপ্রসাদ সেন

Lyricist: রামপ্রসাদ সেন 1 min read September 17, 2026

জংলা – একতালা।

আমি অই দেখে খেদ করি।
ঐ যে তুমি মা থাকিতে আমার, জাগা ঘরে হয় চুরি॥
কিছু দিলে না, পেলে না, নিলে না খেলে না,
সে দোষ কি আমারি।
যদি দিতে পেতে, নিতে খেতে,
দিতাম খাওয়াইতাম তোমারি॥
যশঃ অপযশঃ সুরস কুরস সকল রস তোমারি।
ওগো রসে থেকে রসভঙ্গ, কেন কর রসেশ্বরী॥
প্রসাদ বলে মন দিয়াছ মনেরি আঁকঠারি।
ও মা তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া
মিষ্টি বলে ঘুরে মরি॥

জংলা – একতালা

আমি ওই খেদে খেদ করি।
ঐ যে তুমি মা থাকিতে আমার জাগা ঘরে হয় গো চুরি॥
মনে করি তোমার নাম করি, আবার সময়ে পাসরি।
আমি বুঝেছি আশয় পেয়েছি, জেনেছি তোমার চাতুরী॥
কিছু দিলে না পেলে না, নিলে না খেলে না,
সে দোষ কি আমারি।
যদি দিতে পেতে, নিতে খেতে, দিতাম খাওয়াতাম
তোমারি॥
যশঃ অপযশঃ সুরস কুরস সকল রস তোমারি।
ওগো রসে থেকে রসভঙ্গ কেন কর রসেশ্বরী॥
প্রসাদ বলে মন দিয়াছ মনেরে আখঠারি।
ওমা তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া মিষ্টি বলে ঘুরে মরি॥

রাগিণী জঙলা তাল একতালা।

আমি ঐ খেদে খেদ করি গো তারা।
তুমি মাতা থাকিতে আমার জাগা ঘরে চুরি॥
মনে করি তোমার নাম করি আমার সময়ে পাশরি।
আমি বুঝেছি জেনেছি আশয় পেয়েছি,
তোমারি চাতুরি॥
কিছু দিলেনা পেলেনা নিলেনা খেলেনা সে দোষ
কি আমারি,
যদি দিতে পেতে খেতে দিতাম
খাওয়াইতাম তোমারি॥
যশ অপযশ সুরস কুরস সকল রস তোমারি,
রসে থেকে রসভঙ্গ, কেনে রসেশ্বরী॥
প্রসাদ বলে মন দিয়াছ মনেরি আঁকঠারি,
তোমারি সৃষ্টি দৃষ্টি পোড়া মিষ্টি বলে ঘুরি॥

আমি অই খেদে খেদ করি –
ঐ যে মা থাকিতে আমার, জাগা ঘরে হয় চুরি।
মনে করি তোমার নাম করি, আবার সময়ে পাশরি।
আমি বুঝেছি, পেয়েছি আশয়, জেনেছি তোমারি চাতুরী॥
কিছু দিলে না, পেলে না, নিলে না, খেলে না,
সে দোষ কি আমারি?
যদি দিতে – পেতে, নিতে – খেতে, দিতাম – খাওয়াইতাম
তোমারি॥
যশঃ অপযশ সুরস কুরস, সকল রস তোমারি।
ও গো রসে থেকে রস-ভঙ্গ কেন কর রসেশ্বরী?
প্রসাদ বলে, মন দিয়াছ মনেরি* আঁখ ঠারি।
ও মা তোমার সৃষ্টি দৃষ্টি-পোড়া, মিষ্টি ব’লে ঘুরে মরি॥

[ * মনেরে ]

আমি অই খেদে খেদ করি –
ঐ যে মা থাকিতে আমার, জাগা ঘরে হয় চুরি।
মনে করি তোমার নাম করি, আবার সময়ে পাশরি।
আমি বুঝেছি, পেয়েছি আশয়, জেনেছি তোমারি চাতুরী॥
কিছু দিলে না, পেলে না, নিলে না, খেলে না, সে দোষ কি আমারি?
যদি দিতে – পেতে, নিতে – খেতে, দিতাম – খাওয়াতাম তোমারি॥
যশ অপযশ সুরস কুরস, সকল রস তোমারি।
ও গো রসে থেকে রস-ভঙ্গ কেন কর রসেশ্বরী?
প্রসাদ বলে, মন দিয়াছ মনেরি আঁখ ঠারি।
ও মা তোমার সৃষ্টি দৃষ্টি-পোড়া, মিষ্টি ব’লে ঘুরে মরি॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি রামপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *