আমি কবে কাশীবাসী হব

রামপ্রসাদ সেন

Lyricist: রামপ্রসাদ সেন 1 min read September 17, 2026

প্রসাদী সুর – একতালা।

আমি কবে কাশীবাসী হব।
সেই আনন্দ-কাননে গিয়ে, নিরানন্দ নিবারিব॥
গঙ্গাজল বিল্বদলে, বিশ্বেশ্বরনাথে পূজিব।
বারাণসীর জলে স্থলে মোলে পরে মোক্ষ পাব॥
অন্নপূর্ণা-অধিষ্ঠাত্রী স্বর্ণময়ীর শরণ লব।
আর বব বম্ বম্ ভোলা ব’লে,
নৃত্য ক’রে গাল বাজাব॥

প্রসাদী – একতালা

আমি কবে কাশীবাসী হব।
সেই আনন্দকাননে গিয়ে, নিরানন্দ নিবারিব॥
গঙ্গাজল-বিল্বদলে, বিশ্বেশ্বরনাথে পূজিব।
ঐ বারাণসী-জলে-স্থলে, মোলে পরে মোক্ষ পাব॥
অন্নপূর্ণা-অধিষ্ঠাত্রী স্বর্ণময়ীর শরণ লব।
আর বব বম্ বম্ ভোলা ব’লে নৃত্য ক’রে গাল বাজাব॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি রামপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *