আর ডেক না সেই মধুনামে যাবার লগনে

প্রণব রায়

1 min read September 17, 2026

আর ডেক না সেই মধুনামে যাবার লগনে
কিশোর বেলায় যে নামে ডাকিতে
কেন ডাকো মোরে যাবার লগনে
তোমারই আঘাতে ঝরেছে যে মালা
ভুলিতে দিওগো মোরে তারই স্মৃতি জ্বালা
নয়ন কোণে মোর সজল বরষা
থাকনা গোপনে সবার লগনে।
যদি গো মাধবী চাঁদ ওঠে কোন রাতে খুঁজোনা আমায়
মন যদি চায়, সে কি পায়!
মালার শপথ লাগে বলনা আমারে
কাঁদাও কেন গো তুমি ভালোবাসো যারে
তোমারে চাহিয়া তবু বেদনা সয়েছি
সারাটি জীবনে যাবার লগনে

কথা – প্রণব রায়, সুর – রবীন চট্টোপাধ্যায়, কণ্ঠ – সন্ধ্যা মুখোপাধ্যায়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক প্রণব রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *